ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৫, ১০:২২ সকাল

Link Copied!

ঢাকার কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মো. রাশেদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দুপুর ১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা রাশেদুল ইসলামের স্বজনদের কাছে জানতে পেরেছি তিনি গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে অফিসে যাওয়ার পথে কারওয়ান বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিলীপ চন্দ্র সরকার আরও জানান, নিহত রাশেদুল রংপুরের মিঠাপুকুর এলাকার সেলিম রেজার সন্তান। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র