ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কানাডায় উৎসবে গাড়িচাপায় নিহত বেড়ে ১১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ এপ্রিল ২০২৫, ১০:৩২ সকাল

Link Copied!

কানাডার ভ্যাঙ্কুভারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার রাতে লাপু লাপু উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আছেন নারী, পুরুষ এবং তরুণরাও।

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান স্টিভ রাই। ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বয়স ৩০, তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা। পুলিশের কাছে আগে থেকেই তিনি পরিচিত ছিলেন, তবে তার কোনো অপরাধমূলক অতীত আছে কিনা তা বলতে রাজি হননি কর্মকর্তারা।

হামলার ঘটনাটি ‘সন্ত্রাসবাদী হামলা’ নয়- এমনটিই বিশ্বাস করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস ছিল বলেই ভাষ্য পুলিশের।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ অ্যান্ড ফ্রেজারে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন এক চালক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে চাপা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি গাড়ি, একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিনের পাশাপাশি আহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক বিবৃতিতে বলেছেন, লাপু লাপু অনুষ্ঠানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আমি স্তম্ভিত ও গভীর মর্মাহত। এই অবিশ্বাস্যরকম কঠিন সময়ে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায় ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা থাকছে।

ঘটনার পর উপস্থিত লোকজনই গাড়ির চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে তাদের হেফাজতে নেয়।

সোমবার কানাডায় সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, তার আগে এ ঘটনা অনেককে হতবাকও করে দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো যোগসাজশ খুঁজে পায়নি পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো