ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ সকাল

Link Copied!

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্যানুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত এমব্রায়ার ১৯০ মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আকতাউ শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর আগেই তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

এ ব্যাপারে আরো তথ্য জানতে আজারবাইজান এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যম রয়টার্স। তবে এয়ারলাইন্সের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের একটি বিমান এবং সেটির ফ্লাইট নম্বর ছিল জে২-৮২৪৩।

দুর্ঘটনার কিছু সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে ভয়ঙ্কর অবস্থায় আকাশে উড়তে দেখা যায়। কখনো এটি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও, শেষমেশ ভয়াবহভাবে মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এটি আগুনের গোলায় পরিণত হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো