ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ৫:২৪ বিকাল

Link Copied!

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত। আজ সোমবার (৯ মার্চ) ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সূলতানা। তিনি বলেন-নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন নয়, বরং পুরুষতান্ত্রিক মানসিকতা ও সামাজিক কুসংস্কার দূর করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টাস ফোরামের সভাপতি ও দি ফিন্যানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা: নায়লা পারভিন এবং সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস এটি কেবল কোনো আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং নারীর মর্যাদা, সমঅধিকার এবং ক্ষমতায়নের এক বৈশ্বিক অঙ্গীকার। সামাজিক কুসংস্কার বা ‘স্টিগমা’র কারণে নারীরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। অধিকার কেবল কাগজে-কলমে থাকলে চলবে না, তা প্রয়োগের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও ন্যায়বিচার। আজ আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নারী ভয়হীনভাবে তার প্রতিভা বিকাশ করতে পারবে এবং প্রতিটি কন্যা শিশু বৈষম্যমুক্ত শৈশব পাবে। তাই নারীর আজকের পদক্ষেপ আগামির ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃর্ক পরিচালিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর সুমাইয়া তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার লায়লা ইয়াসমিন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কেস ম্যানেজার রোজিনা আক্তার।

Facebook Comments Box

আরও পড়ুন

হাওরের বন্যা ঠেকাতে ব্রির নতুন ধান, ফলন ৮.৫ টন পর্যন্ত

Titan Battery of realme C100i Steals the Spotlight: A New Chapter in Long-lasting Battery Life

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দাম বৃদ্ধির ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

আয়রনের ওষুধ খেয়েও ফল মিলছে না? যে ভুলগুলো এড়িয়ে চলবেন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

REDMI 17 Set to Debut with a Massive 7,500mAh Battery and Up to 2.32 Days of Battery Life

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Infinix Promises Six Years of Peak Performance for Long-Term Durability