ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ অক্টোবর ২০২৫, ৫:২৮ বিকাল

Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত মো. ফয়সাল (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

ফয়সাল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে। তার স্ত্রী রাণী আক্তার (৩১) ও দুই সন্তান রয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রীসহ আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বরযাত্রীবাহী বাসটি কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে উল্টে যায়।

নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, “বাসচালক অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। টানেলের মাঝপথে বাসটি উল্টে গেলে ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে আমার ভাই ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

তিনি আরও জানান, চালকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ, আর এখনো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনায় আহত ছয়জনকে প্রথমে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জানতে পেরেছি, আহতদের মধ্যে ফয়সাল নামে একজন মারা গেছেন।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, টানেলের ভেতরে গতিসীমা না মানায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর নজরদারি নেই। তারা দ্রুত কর্ণফুলী টানেলে ট্রাফিক মনিটরিং ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো