ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৮

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঈগল পরিবহনের চালক মোহাম্মদ আরাফাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনসা–বাদামতল এলাকার নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

নিহত আরাফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম নুরুল হোসেন। ভুক্তভোগীর ভাই রিফাতুল ইসলাম, যিনি ঈগল বাসের হেলপার, জানান—“আমার ভাই ঈগল বাসের চালক ছিল। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পথে যাচ্ছিলাম। উল্টো দিক থেকে সৌদিয়া বাস এসে ধাক্কা দেয়। আমিও আহত হয়েছি।”

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বন্ধ কয়েক ডজন স্কুল

নদী-খাল দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রতিমন্ত্রী

শেষ সময়ে জমজমাট আমের বাজার, তবু হতাশ চাষিরা

জেনে নিন ৬৯টি বড় শহরের মাসিক বেতনের বৈশ্বিক চিত্র

ওষুধ নয়, রোগ প্রতিরোধেই স্বাস্থ্যসেবার মূল জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

Effective Action Needed to Reduce Hypertension Risk Among Young People

যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ

মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে বহুমুখী উদ্যোগ: ইউজিসি সদস্য

Give Police Limited Power to Fine Smokers on Public Transport