ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ সকাল

Link Copied!

চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার বে-শপিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা দুইজনই নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাওয়ার সময় ইপিজেড এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরসাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা গেলে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দুইজনই ঘটনাস্থলে মারা গেছেন। একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিলেন।

ওসি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রসঙ্গত, দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যু। যদিও এর আগে ছিনতাইকারী ‘ফাঁদ’ সুতাতে আটকে এক যুবক আহত হয়েছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো