ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১২:০৯ বিকাল

Link Copied!

মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো