ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

একমাস ধরে বিশুদ্ধ পানির কষ্টে রায়পুর পৌরবাসী

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৫, ১:৩৯ বিকাল

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একমাস ধরে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। গরমে পানির স্তর নেমে যাওয়া, বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের কারণে পানির পাম্প চালাতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এতে পৌর শহরে বসবাসকারী কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বাসাবাড়িতে মিনারেল ওয়াটার কিনে পানির চাহিদা মেটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। এখানে পানির গ্রাহক প্রায় ২৫ হাজার। এর জন্য প্রতিদিন ২৫ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি উত্তোলন করতে হলে বিদ্যুতের ৪২০ ভোল্টেজ প্রয়োজন। কিন্তু এক মাস ধরে ৩৬০-৭০ ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এতে প্রতিদিন ৭-৮ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হয়। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না।

দক্ষিণ দেনায়েতপুর এলাকার রানী বেগম বলেন, সময়মতো পানির বিল পরিশোধ করলেও আমরা চাহিদামতো পানি পাচ্ছি না। এজন্য আমাদের রান্নাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কাঞ্চনপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল আলী স্বপন বলেন, বাসায় খাওয়ার পানিও নেই। পৌরবাসীর পানির কষ্ট লাঘবে কারো মাথাব্যথাও নেই। পানি সংকটে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

রায়পুর পৌরসভার ওয়াটার সুপারের দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, গরমের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুতের লো ভোল্টেজের কারণে চাহিদা মতো পানি উত্তোলন করা যাচ্ছে না। বিষয়টি পল্লি বিদ্যুৎ কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

রায়পুর পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোশারেফ হোসেন বলেন, লো ভোল্টেজের কারণে পানি উত্তোলনে সমস্যা হচ্ছে বিষয়টি আমার জানা নেই। তবে লোক পাঠিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো