ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

উত্তরায় তিন পরিবহনের সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ সকাল

Link Copied!

‎রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উত্তরার জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ হাসান হৃদয় নওগাঁর সদর উপজেলার বাসিন্দা ফাইজুর রহমানের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফ্লাইওভারের ঢালে ত্রিমুখী ওই সংঘর্ষের সময় মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

‎এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরায় গাড়ি দুর্ঘটনায় আসা মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো