ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মার্চ ২০২৫, ১০:১১ সকাল

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও মানুষ পারাপারে খোলা থাকবে ইমিগ্রেশন। শনিবার ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চতুর্দেশীয় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের এ সিদ্ধান্ত আমাদানি-রপ্তানিকারক,সিএন্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

আবুল কালাম আজাদ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ আলোচনা সভায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বন্ধের পর আগামী ৬ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।’

এদিকে বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো