ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ইসি লক্ষ্য ৫০ লাখ প্রবাসী ভোটার, ইতোমধ্যে নিবন্ধন ২.৭৪ লাখ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ডিসেম্বর ২০২৫, ১১:১০ সকাল

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ৫০ লাখ প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে। ইতোমধ্যে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে ২ লাখ ৭৪ হাজার ৪২৭ প্রবাসী নিবন্ধন করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। ইসি কর্মকর্তা জানিয়েছেন, নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আইনগতভাবে হেফাজতে থাকা ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন। তবে যারা সরাসরি ভোট পরিচালনায় যুক্ত থাকবেন, তাদের নিবন্ধন পরবর্তীতে শুরু হবে।

নিবন্ধনধীন দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ আরও বহু দেশ। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট শেষে পুনরায় খামে ভরে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রথম পর্যায়ে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা করা হয়েছে। সংস্থার লক্ষ্য, ভবিষ্যতে মোট ৫০ লাখ প্রবাসী ভোটারের ভোটাধিকার কার্যকর করা।

নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি করছে এবং প্রবাসীদের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত