ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৪০

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুলাই ২০২৫, ১১:০৬ সকাল

Link Copied!

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। বুধবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা।

কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বুধবার রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল বড় আকারের ট্রাক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের অনেকে সাগরের প্রবল ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন হয়ে পড়েন।

উদ্ধার কার্যক্রমের নেতৃত্বে থাকা বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামাপুত্র জানান, “উদ্ধার কার্যক্রমের সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা প্রায় দুই মিটার ছিল, যা কাজকে কঠিন করে তোলে।”

উদ্ধার অভিযানে ৯টি নৌযান অংশ নিয়েছে, যার মধ্যে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট রয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।

স্থানীয় গণমাধ্যম আল-জাজিরা ও দ্যা গার্ডিয়ান জানিয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া খারাপ ছিল এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই এ ধরনের দুর্ঘটনার বড় কারণ হতে পারে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র, যেখানে ফেরি চলাচল একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো