
ইতালিতে কাজের ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই নির্দেশনা প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে ইস্যু করা বা পুনঃনিশ্চিত করা ওয়ার্ক নুলাওস্তা থাকা আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালির নিয়োগকর্তা কর্তৃক সরবরাহকৃত ২০২৫ সালের নুলাওস্তার কপি আপলোড করতে হবে।
দূতাবাস জানায়, আবেদনকারীর নুলাওস্তার বৈধতা যাচাইয়ের পর কয়েক দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
এ ছাড়া যাদের নুলাওস্তা ২০২৩-২৪ সালে ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়-ইতালিয়ান ইমিগ্রেশন অফিস থেকে নুলাওস্তার পুনর্বিবেচনা (রিভিউ) সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিভিউ শেষ হলে ভিএফএস গ্লোবাল সরাসরি সংশ্লিষ্ট আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করবে।
দূতাবাসের এই নির্দেশনা সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা ওয়ার্ক ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে আবেদনকারীদের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।