ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলীকদমে জিপ পাহাড়ি ঝিরিতে পড়ে নিহত ১, আহত ২৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৫, ১১:৩৪ সকাল

Link Copied!

বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ২৩ জন। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে থানচি উপজেলা থেকে আলীকদম উপজেলায় বেড়াতে যাওয়ার সময় কলারঝিরি মুরুং পাড়া সড়কের যবিরাম পাড়ায় জীপ গাড়ি দুর্গম পাহাড়ি ঝিরিতে পড়ে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহত তনয়া মুরুং (২৫) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্য। তিনি থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার বাসিন্দা ক্রালাই মুরুং এর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মুরুং সম্প্রদায়ের নারী শিশু ও চালক সহ ২৩ জন। হতাহতদের সবাই থানচি উপজেলার বাসিন্দা।

নিহত তনয় মুরুং তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, থানচি উপজেলা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম কলারঝিরি মুরুং পাড়ায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি সড়কের কলারঝিরিতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি সড়কের পাশের পাহাড়ি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও ২৩ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক ১১ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনায় ১ জন নিহত ও ২৩ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো