ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১১:৩১ সকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় নিশান আহমেদ (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে আলমডাঙ্গা নওদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরতর আহত হয়েছেন।

নিহত নিশান আহমেদ আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক (২১) একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে মাছ ব্যবসায়ী আশিক ও ম্যানেজার নিশান একই মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া নামক স্থানে পৌছুলে পাটকাঠি বোঝাই আলমসাধুকে ওভারটেক করতে গেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরোহী নিশান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো