ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলমডাঙ্গায় ট্রাকচাপায় বাইসাইকেল ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ অগাস্ট ২০২৫, ৪:৪৫ বিকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১টার সময় আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট টাইগার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের রহমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করছিলেন।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, দুপুরে পশুহাট থেকে টাইগার মোড়ের দিকে একটি ট্রাক (যশোর ট ১১-২৪৬৪) যাচ্ছিল। এসময় এটি হঠাৎ ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি বলেন, ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো