ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৪, ১১:২৫ সকাল

Link Copied!

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। এতে আরিচা ও কাজিরহাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে। আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালকদের অভিযোগ, দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে এই পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

চালক আব্দুল হালিম বলেন, ‘ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে।’

কাজিরহাট প্রান্তেও একই পরিস্থিতি বিরাজ করছে। ট্রাকচালক আনোয়ার হোসেন জানান, পণ্য পরিবহনের সময় এভাবে বিলম্ব হওয়ায় আমাদের লাভ কমে যাচ্ছে। যাত্রাপথে ফেরিঘাটে আটকে থাকায় খাবার ও পানি সংকটে পড়েছি আমরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, ‘নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি। তবে দ্রুত খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।’ ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে বলে তিনি আশাবাদী।

নাব্য সংকটের কারণে গত ২ নভেম্বর রাত ১০ টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘন্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো