ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আজও মহাসড়ক ছাড়েনি পোশাক শ্রমিকরা, ভোগান্তি চরমে

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ নভেম্বর ২০২৪, ১০:৪৭ সকাল

Link Copied!

তৃতীয় দিনেও কাটেনি গাজীপুরের শ্রমিক বিক্ষোভ। এখনও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। তবে এই শিল্পনগরীর অন্য কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা। এদিকে-টানা অবরোধে যানবাহন আটকে অচলাবস্থা তৈরি হয়েছে। মহাসড়ক ছাড়াও আশপাশের রাস্তাও তীব্র যানজটে ভোগান্তি বেড়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিক্ষোভের তৃতীয় দিনেও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন পোশাক শ্রমিকরা।

জানা গেছে, গতরাতেও বাসায় ফিরেননি পোশাক শ্রমিকরা। তৃতীয় দিনেও গাজীপুর নগরীর কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান করছেন তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটে অফিসে যাচ্ছে।

দুর্ভোগে পড়া জনগণ জানায়, শ্রমিকদের অবরোধে জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান জরুরি। এটি একটি শিল্প এলাকা। জনবহুল ও কর্মব্যস্ত এলাকায় এমনটা চলতে থাকলে ভোগান্তির অন্ত থাকবে না। তবে, টিএনজেড গ্রুপের এই একটি পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সকালে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক শ্রমিকরা।

শনিবার সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে আন্দোলনরত শ্রমিকরা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো