ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৬ বাংলাদেশি মাঝিসহ দুটি ট্রলার অপহরণ আরাকান আর্মির

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ বিকাল

Link Copied!

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার অপহরণ করেছে। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি।

জানা গেছে, ৬ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়া বিষয়টি জানা নেই। এছাড়াও কেউ অবহিতও করেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

দৌলতপুরে পদ্মার পানি বাড়ছে, পানিবন্দী ৬০ হাজার মানুষ

যেসব ভুল স্বাস্থ্য ধারণা উপকারের বদলে ক্ষতি করছে

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প