ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সেনাবাহিনীর চিকিৎসাসেবা পেলেন পাহাড়ের ৬ শতাধিক মানুষ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৮ বিকাল

Link Copied!

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন পাহাড়ের ছয় শতাধিক মানুষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক কর্নেল মো. কামরুল হাসান।

এরপর মাটিরাঙ্গা সেনা জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৩ প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

এর আগে মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ছাতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষিপণ্য বিতরণ করে সেনাবাহিনী।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ছাড়াও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, হেডম্যান-কার্বারিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র