ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

সুপার টাইফুনে পরিণত ‘ফাং-ওয়ং’, স্থলভাগে আঘাত হানতে পারে আজই

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ নভেম্বর ২০২৫, ১০:৫০ সকাল

Link Copied!

ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। এটি সুপার টাইফুনে পরিণত হওয়ায় দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার দিন শেষে টাইফুনটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে প্রবল বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোতে বহাল রাখা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।

আবহাওয়া দফতরের তথ্যমতে, সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’ বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে স্থিতিশীল বাতাস এবং ২৩১ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে অগ্রসর হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, রোববার রাতেই এটি মধ্য লুজনের অরোরা প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে অন্তত ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য। টাইফুনটি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২