ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

অ্যামাজনে বন উজাড় কমেছে এক তৃতীয়াংশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৩, ৪:২২ বিকাল

Link Copied!

ব্রাজিলে রাজনৈতিক পরিবর্তনের পর অ্যামাজনে বন উজাড় এক তৃতীয়াংশ কমেছে বলে জানিয়েছে দেশটির সরকার। ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মেয়াদের প্রথম ছয় মাসেই এ সাফল্য এসেছে বলে দাবি করছে দেশটির সরকার। দেশটি জানিয়েছে, গতবছরের তুলনায় বন উজাড় কমার হার ৩৩.৬ শতাংশ বা এক-তৃতীয়াংশ।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি-জুন মাসে রেইনফরেস্ট সংকুচিত হয়েছে দুই হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার। জাইর বোলসোনারোর শাসনামলে একই সময়ে ধ্বংস হয় তিন হাজার ৯৮৮ বর্গ কিলোমিটার। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট লুলা প্রতিশ্রুতি দিয়েছেন ২০৩০ সালের মধ্যে বন উজাড় বা গাছ কাটার ছাড়পত্র দেয়া বন্ধ করে দেয়া হবে।

অ্যামাজনকে ‘বিশ্বের ফুসফুস’ বলে অভিহিত করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে এই জঙ্গলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চ (ইনপে) নতুন স্যাটেলাইট তথ্য উপস্থাপন করে। সেখানেও ইতিবাচক পরিবর্তন উঠে এসেছে।

এ বিষয়ে দেশটির পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা বলেন, আমরা অ্যামাজনের বন উজাড়ের প্রবণতা কমিয়ে এনেছি।

ইনপে জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জুন মাসে বন উজাড় রেকর্ড ৪১ শতাংশ হারে কমে এসেছে।

লুলা পূর্বসুরী জাইর বোলসোনার বিভিন্ন নীতি পাল্টানোর প্রতিশ্রুতি দিয়ে গত জানুয়ারিতে দায়িত্ব নেন। এর মধ্যে রয়েছে অ্যামাজনে আদিবাসী জমি খনির জন্য ব্যবহার। লুলা ছয়টি নতুন এলাকায় খনির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি বাণিজ্যিক চাষাবাদ সীমাবদ্ধ করেন।

অবশ্য পরিসংখ্যানে দেখা যায়, বন উজাড় কমার পর দাবানল বেড়ে গেছে। স্যাটেলাইট পর্যবেক্ষণ শুধু গত মাসেই অ্যামাজনে তিন হাজার ৭৫টি দাবানল শনাক্ত হয়েছে। যা ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যা।

সূত্র : বিবিসি।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান

সংযোগ সড়ক না থাকায় দুই বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার দুই সেতু

সিগারেটের লেবেল নিয়ে বিএটি-র বিরুদ্ধে ক্লাস-অ্যাকশন মামলা চলবে

কাঁঠালের বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান উদ্ভাবন

পরিবেশ ও বর্জ্যজীবিদের কর্মসংস্থান রক্ষায় বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি

দেশজুড়ে আরও পাঁচদিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার