ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

সরকারের কোন মূল্য থাকবেনা যদি শহীদ পরিবারের মূল্য না থাকে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৫, ১০:৩২ বিকাল

Link Copied!

চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও তাদের পরিবার দেশের সম্পদ। অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবেনা যদি আপনাদের কোন মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

রবিবার (২৩ মার্চ) বিকালে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “কেমন আছে গণঅভ্যূত্থানে নারী শহীদ পরিবার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায় নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল কিন্তু তালিকায় তাদের নাম ছিলনা। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও আহত শহীদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কিভাবে আন্দোলনে শহীদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এসময় আরো বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের এটর্নি জেনারেল আরিফ খান।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০জন নারী শহীদের পরিবার।

Facebook Comments Box

আরও পড়ুন

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা