ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ সকাল

Link Copied!

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়ের ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনে ওমরাহ পালনের প্যাকেজ পুরস্কার পেয়েছেন তিনজন ডিস্ট্রিবিউশন পার্টনার। তাঁদের কাজের স্বীকৃতি ও অবদানের সম্মাননা হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপায়। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান।

ঢাকায় উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপায়ের প্রতিনিধিরা তাঁদের অভিনন্দন জানান এবং পবিত্র ওমরাহ পালনের জন্য শুভকামনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে উপায়ের ডিস্ট্রিবিউশন পার্টনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের পরিশ্রম, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতি জানাতেই এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউশন পার্টনারদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে উপায়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা

জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে বাংলাদেশের হাতে দুই দশক: বিশ্বব্যাংক

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান