ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শুল্ক কমলেও উল্টো বেড়েছে চিনির দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ৫:৪৭ বিকাল

Link Copied!

শুল্ক কমলেও বাজারে উল্টো বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত উভয় চিনিতেই কমপক্ষে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় প্রভাব পড়েছে বিক্রিতে। এদিকে নতুন করে বাড়ছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ৩-৪ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা।

সম্প্রতি চিনি আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাতে প্রতি কেজি চিনিতে শুল্ক কমেছে অন্তত ১০-১১ টাকা।

তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুল্ক কমলেও বাজারে বেড়েছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত চিনিতে কেজিপ্রতি বেড়েছে ৩-৫ টাকা। খুচরা পর্যায়ে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১৩০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। চার-পাঁচ দিন আগেও চিনির দাম ছিল ১২৫-১৩০ টাকা। আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এদিকে শুল্ক কমানোর প্রভাব বাজারে না পড়ায় অসন্তুষ্ট ভোক্তারা। আর চিনির দাম বাড়ার পেছনে পাইকারি বিক্রেতারা দায় চাপাচ্ছেন সরবরাহ ঘাটতির ওপর।

এদিকে বাজারে নতুন করে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ৩-৪ দিনের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা বেড়ে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায়। আর সোনালির বিক্রি ঠেকেছে ৩২০ টাকা পর্যন্ত।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম