ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ মে ২০২৪, ৩:০৩ বিকাল

Link Copied!

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্যে ৭০০ মিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল (২৮ মে) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস মঙ্গলবার মৌলিক পরিষেবা প্রদান এবং বাংলাদেশে স্বাগতিক সম্প্রদায় ও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনসংখ্যা উভয়ের জন্য দুর্যোগ এবং সামাজিক স্থিতিস্থাপকতা তৈরি করতে মোট ৭০০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে। ২০১৭ সাল থেকে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমারের সহিংসতার কারণে দেশটি থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতি সংকটগুলোর মধ্যে অন্যতম।’

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, ‘রোহিঙ্গা সঙ্কটটি সপ্তম বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইসঙ্গে স্বল্পমেয়াদী, জরুরী প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন। তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

জানা গেছে, এই ৭০০ মিলিয়ন ডলারের মধ্যে ২৯২.৫ মিলিয়ন ডলার অনুদান, আর বাকীটা সফট লোন আকারে দিবে বিশ্বব্যাংক।

যদিও ডলার সংকটের এই সময়ে সরকারের দুর্বলতা বুঝে অনুদানের নামে ঋণ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ এর আগে কখনো রোহিঙ্গাদের জন্য ঋণ নেয়নি সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya