ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ বিকাল

Link Copied!

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা হয়েছে ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট। জনপ্রিয় মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান শিমারুর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব কনটেন্ট এনেছে টফি।

নতুন সংযোজনের মধ্যে রয়েছে জনপ্রিয় পুরোনো সিনেমা, ব্লকবাস্টার ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের প্রিমিয়াম বিনোদন। দর্শকদের ভিন্নধর্মী পছন্দ বিবেচনায় নিয়ে এসব কনটেন্ট যুক্ত করা হয়েছে। টফির এন্টারটেইনমেন্ট পাস ও এন্টারটেইনমেন্ট প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন এ কনটেন্টগুলো দেখা যাবে। সীমিত সময়ের জন্য দুটি প্ল্যানেই থাকছে বিশেষ ছাড়। মোবাইল ফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে এসব কনটেন্ট উপভোগ করা যাবে।

এর পাশাপাশি টফিতে চালু হয়েছে মিনি-টকিজ ও ভার্টিক্যাল ড্রামা। মিনি-টকিজে থাকছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অন্যদিকে, ভার্টিক্যাল ড্রামায় দেখা যাবে অল্প সময়ে উপভোগ করা যায় এমন ছোট গল্পভিত্তিক কনটেন্ট। ব্যস্ত জীবনে যাঁরা কম সময়ে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় গল্প দেখতে পছন্দ করেন, তাঁদের কথা বিবেচনা করে এ দুই ধরনের কনটেন্ট চালু করা হয়েছে। এগুলো বিনা মূল্যে দেখতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ উদ্যোগের বিষয়ে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, “কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি নতুন ধরনের স্বল্পদৈর্ঘ্যের কনটেন্ট যুক্ত করার মাধ্যমে আমরা দর্শকদেরকে বৈচিত্র্যধর্মী বিনোদন উপহার দিতে চাই। জনপ্রিয় সিনেমা ও আকর্ষণীয় ওয়েব সিরিজের পাশাপাশি ব্যস্ত দিনের ফাঁকে অল্প সময়ে দেখা যায় এমন গল্পও থাকছে। এর মাধ্যমে টফিকে দর্শকদের জন্য আরও বৈচিত্র্যময় বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”

বাংলাদেশের দর্শকদের এক প্ল্যাটফর্মে নানা ধরনের বিনোদন উপভোগের সুযোগ দিচ্ছে টফি। সিনেমা, সিরিজ, লাইভ টিভি ও অন্যান্য ডিজিটাল কনটেন্টের সমাহার নিয়ে দর্শকদের ভিন্ন ভিন্ন আগ্রহ ও দেখার অভ্যাসের কথা বিবেচনায় রেখে নিয়মিতভাবে নিজেদের কনটেন্টের পরিসর বাড়াচ্ছে প্ল্যাটফর্মটি।

Facebook Comments Box

আরও পড়ুন

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

International Tourism Fair in Dhaka to Promote AI in Tourism

পর্যটন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ঢাকায় আন্তর্জাতিক মেলা

পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের রেকর্ড বৃদ্ধি, প্রভাব থাকবে শতাব্দীজুড়ে

Xiaomi Launches Handheld Garment Steamer & New Personal Care Devices

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

মেলানোমার ঝুঁকি ৪২ শতাংশ কমাবে মডার্নার এমআরএনএ ভ্যাকসিন

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

বিমানঘাঁটিতে চীনের গাড়ি নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে মিসর, পার্লামেন্টে অনুমোদন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ