ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত: ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ নিহত ৭

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ বিকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় মোটরগাড়ি রেসিং তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি একটি সেসনা ৫৫০ বিজনেস জেট। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনিই এর মালিক।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে গ্রেগ বিফেল পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা শুরু করেন। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি।

নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানান, রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তীব্র আগুনের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।

পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশ সদস্যরা পুড়ে যাওয়া বিমান থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম সারির মোটরগাড়ি রেসারদের একজন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০২২ সালে তিনি পেশাদার রেসিং থেকে অবসর নেন।

এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকাতেও গ্রেগ বিফেলের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বিমান দুর্ঘটনার পরপরই স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সড়ক ও বিমান নিরাপত্তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা