ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যাত্রীসেবা ও লাগেজ নিরাপত্তায় বডি-ওয়ার্ন ক্যামেরা চালু করল বিমান বাংলাদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ ডিসেম্বর ২০২৫, ৪:১৮ বিকাল

Link Copied!

যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২১ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়।

আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় উল্লেখ করে বিমান কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক নিরাপত্তা প্রটোকল অনুযায়ী যাত্রীদের লাগেজ তল্লাশিকালে প্রয়োজনবোধে তালা ভাঙা, চেইন কাটা বা লাগেজের কোনো অংশ কর্তন করা হয়। এসব ক্ষেত্রে যাত্রী বা সংশ্লিষ্ট এয়ারলাইনের পূর্বানুমতির প্রয়োজন পড়ে না।

তবে বাস্তবতায় দেখা যায়, বিদেশ থেকে আগত অনেক যাত্রী লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে দায়ী করে থাকেন। এ ছাড়া কিছু অসাধু চক্র এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এই প্রেক্ষাপটে যাত্রীদের সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা, লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং দায়ী ব্যক্তি বা স্টেশন শনাক্ত করার লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের লাগেজ ওঠানামা কার্যক্রম পর্যবেক্ষণে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার কার্যকর করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ব্যাগেজ সুরক্ষা আরও জোরদার করতে ২০২৪ সালের জুন মাস থেকেই বিমানের নিজস্ব ফ্লাইটের ব্যাগেজ ডেলিভারি কার্যক্রমে কর্মীদের দেহে বডি-ওয়ার্ন ক্যামেরা সংযুক্ত করা হয়। এ উদ্যোগে ইতিবাচক ফল পাওয়ায় এখন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণকারী সব আন্তর্জাতিক এয়ারলাইনকেও এই ক্যামেরাভিত্তিক নিরাপত্তা সেবার আওতায় আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) ও যুগ্মসচিব বদরুল হাসান লিটনের নেতৃত্বে শনিবার এই সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় বদরুল হাসান লিটন বলেন, “আমাদের যাত্রীদের সম্পত্তি ও সেবার গুণগত মান রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। বডি-ওয়ার্ন ক্যামেরা প্রযুক্তির সম্প্রসারণ লাগেজ হ্যান্ডলিংয়ের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। এটি যাত্রীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি আমাদের কর্মীদের পেশাদারিত্বকে আরও সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিমানের সার্বিক যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা ও নিরাপত্তা মানোন্নয়নে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার মান নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা