ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ সকাল

Link Copied!

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ও প্রশান্ত মহাসাগর উপকূলের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি ছোট শহরে মাঝারি মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ৮টার কিছু আগে আকাপুলকোর কাছে এই ভূমিকম্প আঘাত হানে। আকাপুলকো গুয়েরেরো অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ও জনপ্রিয় সমুদ্রসৈকত পর্যটন কেন্দ্র।

ভূমিকম্পের কম্পন প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তরের মেক্সিকো সিটিতেও অনুভূত হয়। এতে রাজধানীতে সতর্কতামূলক ভূমিকম্প অ্যালার্ম বেজে ওঠে। ছুটির সপ্তাহান্ত হওয়ায় আতঙ্কে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পে অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে রাজধানীতে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তার নিয়মিত সকালবেলার সংবাদ সম্মেলন করছিলেন। কম্পন শুরু হলে তাকে প্রেসিডেনশিয়াল প্যালেস ত্যাগ করতে দেখা যায়।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

প্রেসিডেন্ট শেইনবাম বলেন, তাৎক্ষণিকভাবে বড় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কেন্দ্রের কাছের সান মার্কোস শহরে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট।

গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, সান মার্কোসে একটি বাড়ি ধসে পড়ায় পঞ্চাশোর্ধ্ব বয়সী এক নারী প্রাণ হারান। শহরের মেয়র মিসায়েল লোরেনসো কাস্তিয়ো জানান, অন্তত ৫০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা এএফপি সাংবাদিকদের তাদের বাড়ির দেয়ালে ফাটল ও ধসে পড়া অংশ দেখান। ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে বাসিন্দা রোগেলিও মোরেনো বলেন, “সান মার্কোস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শহরটি পুরোপুরি বিপর্যস্ত।”

সূত্র: এএফপি

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম