ঢাকাবৃহস্পতিবার , ১৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মাঙ্কিপক্সের প্রস্তুতি সম্পর্কে জানতে বিমানবন্দরে বেবিচক চেয়ারম্যান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৪, ১১:৫৩ সকাল

Link Copied!

মাঙ্কিপক্স রোধের প্রস্তুতি সম্পর্কে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় বেবিচক চেয়ারম্যান মাঙ্কিপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন।

তিনি রোববার বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থানসমূহ পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সঙ্গে আলোচনা এবং যাত্রীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন।

বেবিচক চেয়ারম্যান বর্তমানে গৃহিত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রামক রোধ করবো। তবে এক্ষেত্রে তিনি সকল যাত্রীদের সহযোগিতা কামনা করেন। এরপর তিনি সকল স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুরক্ষা সামগ্রী গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালকসহ বেবিচক এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এছাড়া বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক অডিটোরিয়ামে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে তাদেরকে অবহিত করেন এবং সকলকে টিম ওয়ার্কের মাধ্যমে বেবিচক এর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

realme C100x Comes with Massive 8000mAh Titan Battery Built for All-Day Power

এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ২০ লাখ নকল সিগারেট জব্দ

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

Meena Bazar Fined Tk 300,000 for Displaying Tobacco Product Advertisements

তামাকজাত দ্রব্যের প্রচারণা: মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা

মাঠ দখলদার ক্লাবের প্রতি গণপূর্ত-রাজউকের নতজানু নীতি বেআইনি: বিবৃতি

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টি, পাঁচ দিন পর বাড়বে প্রবণতা

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় বিএটিবি শ্রমিকদের মানববন্ধন

Infinix launches HOT 70 Pro 5G in Bangladesh