ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

বেতন কমানোর প্রতিবাদে বিএটি কুষ্টিয়া কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুন ২০২৫, ৩:৩১ বিকাল

Link Copied!

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির কুষ্টিয়া জেএলটি কারখানায় ঠিকাদার কর্তৃক নিয়োজিত মৌসুমি শ্রমিকরা বেতন কমানো ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আজ (১৫ জুন) রবিবার সকাল থেকে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা শান্তিপূর্ণভাবে ১২ দফা দাবি তুলে ধরেছেন।

প্রতিবাদরত শ্রমিকদের দাবি, এই বছর তাদের বেতন নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৫০০ টাকা, যা বর্তমান বাজারদরে একজন শ্রমিকের পরিবার পরিচালনার জন্য পর্যাপ্ত নয়। অতীতের তুলনায় এবারের বেতন কম হওয়ায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেন।

শ্রমিকদের দাবি অনুযায়ী, এই ১২ দফা দাবির মধ্যে রয়েছে—

১। সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা দিতে হবে।
২। প্রতি বৎসর বেতন ২০% হারে বাড়াতে হবে।
৩। বেতনের সমপরিমান বোনাস দিতে হবে।
৪। সাপ্তাহিক ছুটি সহ অনান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘন্টা ওভার টাইম দিতে হবে।
৫। ফুল সেট মানসম্মত ২ সেট পোষাক দিতে হবে।
৬। নাইট এলাউন্স দিতে হবে।
৭। কর্মরত অবস্থায় কোন শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচ সহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে।
৮। সকল শিফটে মানস্বম নাস্তা দিতে হবে।
৯। পরবর্তী সিজনে চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
১০। সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমান খোরাকী দিতে হবে।
১১। গত ২৪/০৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে।
১২। কোম্পানীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করার সুযোগ দিতে হবে।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিএটি’র অধীন বিভিন্ন মৌসুমে কাজ করে আসছেন। কিন্তু চলতি বছরে বেতন কমিয়ে দেওয়া ও অন্য সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নামেন।

এতে কারখানার সামনে শতাধিক শ্রমিক জড়ো হয়ে দাবিপত্র হাতে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। কারখানার প্রবেশপথ বন্ধ থাকায় কাজও বন্ধ রয়েছে। তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন আরও বর্ধিত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত