ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ৩:৪১ বিকাল

Link Copied!

জলবায়ু কূটনীতিতে একযোগে সহাবস্থানে থেকে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ। তিনি বাংলাদেশের সমুদ্র সৈকত এবং মালদ্বীপের দ্বীপের সমন্বয়ে ইকোট্যুরিজমে যৌথ প্রোগ্রাম আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া, মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করার আহ্বানও জানান পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (২৬ জুন) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (SACEP) সম্মেলনের পার্শ্ববৈঠকে মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি মন্ত্রী তরিক ইব্রাহিমের সাথে বৈঠকে পরিবেশমন্ত্রী এসব আহ্বান জানান।

মালদ্বীপের মন্ত্রী তরিক ইব্রাহিম বাংলাদেশ থেকে ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষের চারা আমদানী এবং নার্সারী স্থাপনে সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশীদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে, ফলে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এছাড়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার পরিবর্তন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের জিও স্যাটেলাইট ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।

উভয় দেশের মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ইকো-ট্যুরিজম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম