ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বন্যাদুর্গতদের দুর্ভোগ লাঘবে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ অগাস্ট ২০২৪, ১০:৫৮ সকাল

Link Copied!

বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং তাদের জরুরি চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় টাস্কফোর্সের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সভায় অধ্যাপক ইউনূস উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণ তৎপরতার ব্যয় মেটানোর জন্য ২০ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন।

দেশের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বানভাসী মানুষের দুর্দশা ও কষ্ট লাঘবে বিভিন্ন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়া এবং ত্রাণকার্যে সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করার নির্দেশ দেন ড. ইউনূস।

এছাড়া তিনি শিশুখাদ্য, পানি শোধক ট্যাবলেট, খাবার স্যালাইনসহ জরুরি দ্রব্যাদি ক্রয়ের পরামর্শ দেন। বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে ২১টি টাওয়ার চালু করা হয়েছে বলে জানা গেছে।

পানি কমতে শুরু করায় বন্যাজনিত ক্ষয়ক্ষতিগুলো আরও পরিষ্কার হতে শুরু করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্ট কমাতে সবার সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের