ঢাকাশনিবার , ৮ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বগুড়ায় হিমাগার থেকে মজুদ করা ডিম উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মে ২০২৪, ১২:৩৯ বিকাল

Link Copied!

Egg

বগুড়ায় আবারো একটি হিমাগারে মজুদ করা ৭ লক্ষাধিক ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এই ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা ওই ডিম পরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এ নিয়ে গত তিন দিনে ৭ লক্ষাধিক ডিম উদ্ধার করা হলো।

বুধবার বেলা ১ টার দিকে ২ ঘন্টারও বেশী সময় ধরে অভিযান চালানো হয়। এরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করেন। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা