ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জুলাই ২০২৪, ১১:৪৭ সকাল

Link Copied!

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) ৬.৭ মাত্রার এ ভূ-কম্পন হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানায়, এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। তবে আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইন দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ওই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম