ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পেরুতে দাবানলে ১৫ জনের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ সকাল

Link Copied!

পেরুতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে তিন হাজার হেক্টরের বেশি আবাদি জমি ও বন। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সিজার ভাসকুয়েজ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ১২৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

দাবানলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে আশ্বাস দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়া চলমান থাকবে।

গত সপ্তাহের শেষে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স (ইনডেসি) জানায়, এ বছর দেশটির ২৫টি অঞ্চলের মধ্যে ২৩টিতে ২২২টি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫১টি এখনও সক্রিয়।

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের জন্য সোমবার সেসব অঞ্চল পরিদর্শনে গিয়েছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।

Facebook Comments Box

আরও পড়ুন

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের