ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আবারও নোটিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৪১ বিকাল

Link Copied!

রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীতে দ্বিতীয় দফায় আরও ৩ দিন পর্যটকদের ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করার এ সময়সীমা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আগামী ৩ দিন পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু