ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ১৫

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ১১:০৭ সকাল

Link Copied!

শুক্রবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিতে নেপালজুড়ে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভূমিধস ও বন্যায় অন্তত ১৫ জন নিহতের পাশাপাশি অন্তত ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে।

রবিবার (৭ জুলাই) নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বিষয়টি নিশ্চিত করেন।

কারকি বলেন, গত দুই দিনে ভূমিধস ও বন্যার কারণে অন্তত ১২৫টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে; শত শত গবাদি পশু মারা গেছে এবং সারা দেশে কিছু মহাসড়ক বন্ধ হয়ে গেছে। রাজধানী কাঠমান্ডুর কিছু অংশও প্লাবিত হয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় জানমালের ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, গত ১০ জুন বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে নেপালে বৃষ্টির কারণে ঘটা দুর্যোগে এ পর্যন্ত ৪৮ জন নিহত হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম