ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নাটোরে জনসচেতনতা তৈরীর মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ সেপ্টেম্বর ২০২৪, ২:০২ বিকাল

Link Copied!

জনসচেতনতা তৈরীর মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান জানিয়ে নাটোর জেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল দশটায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে জলাতঙ্ক নির্মূল করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের নাটোরসহ সরকারি জেলা ও উপজেলা হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী মাত্র তিন ডোজের আধুনিক ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। ভেটেরিনারী হাসপাতালগুলোতেও প্রাণিদের জন্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। সময়মত ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্যে প্রয়োজন জনসচেতনতা।

জলাতঙ্ক আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে খাওয়া বা ঘুমের সময় কোন প্রাণিকে বিরক্ত না করা, দু’টি প্রাণির ঝগড়াকালে তাদেরকে আলাদা করতে না যাওয়া, তাদেরকে রাগানো বা ভয় না দেখানো, অপরিচিত প্রাণির সংস্পর্শ এড়িয়ে চলা এবং পোষা প্রাণিকে বন্য প্রাণির সঙ্গে মিশতে না দেওয়া-এ পাঁচটি আচরণ নিশ্চিত করতে হবে। আঁচড় বা কামড়ের স্থানে ১৫ মিনিট ধরে কাপড় কাচা সাবান দিয়ে ধোয়া এবং ক্ষতস্থান না ঢাকা বা ব্যান্ডেজ না করে অতিদ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ প্রদান করা হয় সভায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তফা জামান, ভেটেরিনারি সার্জন ডাঃ মেহেদী হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিকুল ফেরদৌস প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র