ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চকরিয়ায় ইজিবাইক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত মা–বাবা

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক রাস্তার পাশের গাছে সজোরে আঘাত করে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটিতে থাকা তানিয়া আকতার (১০) নামে এক শিশু ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকার বাসিন্দা মনোহর আলমের মেয়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সড়কের একটি উঁচু অংশ অতিক্রম করার সময় ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানিয়া আকতারকে মৃত ঘোষণা করেন। আহত মা–বাবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি ইউনিয়ন পরিষদের দফাদারের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি চকরিয়া থানাকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা