ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

কক্সবাজার উপকূলে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুলাই ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

কক্সবাজার, জেলায় টেকনাফ উপকূলে গতকাল টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে গত বুধবারের ট্রলার ডুবির ঘটনায় নির্খোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিখোঁজ দু’জনের মরদেহ টেকনাফ উপকুলে ভেসে এসেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

তিনি জানান, যাদের মরদেহ উদ্ধার হয়েছে তারা হলেন- জেলার সেন্টমার্টিন দ্বীপের মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) এবং মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)।

ইসমাইল ডুবে যাওয়া ট্রলারের যাত্রী। অন্যদিকে, আর ফাহাদ স্পিডবোট নিয়ে পরে ডুবে যাওয়া ট্রলারে নিঁখোজদের খুঁজতে গিয়েছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, গত বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শাহপরীর দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়।ওই সময় তীব্র ঢেউয়ের কারনে কটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় তিনজন নিঁখোজ ছিলেন।

তিনি জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ টেকনাফ উপকূলে ভেসে এলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

স্বাস্থ্য খাতে চিকিৎসক বণ্টনে ভারসাম্য নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

সন্ধ্যার মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

জাতিসংঘে বাংলাদেশের মানবিক সহায়তা জোরদারের আহ্বান

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফল হবে বাংলাদেশের অন্যতম রফতানি পণ্য: কৃষিমন্ত্রী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে বাসের চাপায় স্কুলছাত্র নিহত