ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ

উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ

Link Copied!

উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত বাঁধ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে পরিকল্পিত বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা দূর করার। পরিকল্পিতভাবে পাথরঘাটাসহ উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

গতকাল (০৪ জুন) মঙ্গলবার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালযয়ে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোথাও জলাবদ্ধতা রাখা যাবে না। প্রয়োজনে জলাবদ্ধতার জায়গায় পানি নামিয়ে দেয়ার জন্য বলেছেন তিনি।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে জাহিদ ফারুক শামীম বলেন, আপনারা গাছ লাগান। নদী ও বেড়িবাঁধের পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেখা যায়, যে সব নদীর পাড় ও বেড়িবাঁধের পাশে গাছ লাগানো আছে, সে সব জায়গার বাঁধ ভাঙেনি। জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, যত বেশি গাছ লাগাবেন, তত বেশি দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পাব এবং বেড়িবাঁধ ভাঙ্গন কম হবে।

পরে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে পাথরঘাটার জিনতলা, কাকচিড়া, কাকচিড়া মাঝের চর, বামনা ও বেতাগীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বেতাগীর পৌর মেয়র গোলাম কবির, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খানসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ