ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুলাই ২০২৪, ১:০৭ বিকাল

Link Copied!

আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইন তোলা হবে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এছাড়া, দ্রুততার সাথে মিটফোর্ড হাসপাতালের সংস্কার করা এবং দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করার আশ্বাস দেন তিনি। সোমবার (৮ জুলাই) সকালে আকস্মিক মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে জান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ ও সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, হাসপাতালে কিছুটা জায়গার সংকট রয়েছে। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে প্রয়োজনীয় সবকিছুর লিস্ট নিয়ে আসলে দ্রুততার সাথে সেগুলো সংস্কার করা হবে। নতুন একাডেমিক ভবন যেটি রয়েছে, তা শিগগিরই চালু করা হবে। শিক্ষার্থীদের হোস্টেলের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে ল্যাবরেটরি রুম পুরোনো হওয়ায় কাজের পরিবেশ নেই। এজন্য নতুন ল্যাব রুম করা হবে। হাসপাতালে কাজের পরিবেশ গড়তে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামী সংসদ অধিবেশনে আইনটির খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে।

পরে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান