ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু ইস্যুতে সব প্রস্তুতি আছে : স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ৪:০৪ বিকাল

Link Copied!

ডেঙ্গু ইস্যুতে ‘বিশেষজ্ঞরা আমাদেরকে যেসব পরিসংখ্যান দিয়েছেন, সে অনুযায়ী আমরা সতর্ক আছি এবং সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে। সচেতনভাবে কাজ করছি বলেই হয়তো এখন পর্যন্ত এটা (ডেঙ্গু) নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আশা করি ঢাকা-চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ সবাই যার যার অবস্থান থেকে যা করণীয় তা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য অংশীজনের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কীভাবে মশক নিধন অভিযান হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অভিযান চলমান আছে। অভিযানের জন্য সব প্রস্তুতি আছে। আমাদের মশক নিধন কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছে এবং তারা আরও বেশি নিবিড়ভাবে কাজ করার জন্য প্রস্তুত। এ ছাড়া আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। এখানে আলোচনা হয়েছে, ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আমার মনে হয় আমাদের সব প্রস্তুতি ঠিক আছে।’

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রক্রিয়া বেশ কয়েক বছর আগে থেকে আরম্ভ করেছিলাম। সেটা আমাদের চলমান আছে। নিবিড়ভাবে কাজ করার জন্য আজকের সভায় তারা স্ব-স্ব অবস্থান থেকে মতামত দিয়েছেন।’

তিনি বলেন, ‘গতবার আক্রান্তের পরিমাণ বেশি হলেও সিটি করপোরেশনের, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে পরিমাণ ছিল তুলনামূলক কম। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়েছি, আমাদের ঢাকা শহরের মানুষকে আমরা আগের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম হয়েছি। মানুষ, একটিভিস্টরা আগের থেকে অনেক বেশি সচেতন।’

তিনি আরও বলেন, সবার সচেতনতার মাধ্যম আমরা এটা (ডেঙ্গু) মোকাবিলা করতে পারি। এর বিকল্প কিছুই নেই, পৃথিবীর কোথাও নেই। যেসব দেশ সফলতা অর্জন করেছে, তারা কিন্তু সব মানুষকে অংশগ্রহণ করাতে সক্ষম হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান