ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নড়াইলে বজ্রপাতে নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৪, ১:৩৮ বিকাল

Link Copied!

নড়াইল জেলায় গতরাতে বজ্রপাতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। রবিবার মধ্যরাতে সদর উপজেলার রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন ম-ল (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত ম-ল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানাগেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তাঁরা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তাঁরা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) সাজেদুর রহমান বলেন, মাঠের মধ্যে ৪জন ছিলেন। তারা শুকর চরাতেন। গভীররাতে বজ্রসহ বৃষ্টি হলে। বজ্রপাতে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহত ১জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম