ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

জননীর জন্য পদযাত্রার স্তন ক্যান্সার সচেতনতায় দেড়শ’ দিনের কর্মসূচী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৪, ৩:৪০ বিকাল

Link Copied!

স্তন ক্যান্সার সচেতনতায় ১শ’ দিন গণনা ও দেড়শ’ দিনের কর্মসূচী গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জননীর জন্য পদযাত্রা। এই বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে ও এককভাবে নানা কর্মসূচী গ্রহণ করেছে।

এর মধ্যে প্রতীকী খরচে দরিদ্র স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার করিয়ে দেয়ার মতো উদ্যোগ রয়েছে।

আগামীকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও সারাদেশের জেলা-উপজেলায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও সহজ বাংলায় প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে ড. হালিদা হানুম আখতার, অধ্যাপক সারিয়া তাসনিম, অধ্যাপক শুভাগত চৌধুরী, অধ্যাপক হাসানুজ্জামান, নারী অধিকার নেত্রী শিরীন হক সহ স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, অলাভজনক বিভিন্ন স্বাস্থ্য ও নারী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মূল বক্তব্য তুলে ধরবেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান