ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সাপের বিষ নিধনে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৪, ৫:৫৮ বিকাল

Link Copied!

দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং রাসেলস ভাইপার সাপের উপদ্রবের বিষয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।

রূপগঞ্জ উপজেলাবাসিকে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সাপের বিষ নিধনে অ্যান্টিভেনম মজুত আছে। রূপগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে। যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো। শিগগিরই এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ব্যবস্থা করবো।’

আগামী ১১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় ৩৫ টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভ্যানু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান