ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

জাতীয় ফলমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রতিবেদক
admin
৪ জুন ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ

Link Copied!

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়িতে কেআইবি চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী ৮ জুন শনিবার।

এবারের ফলমেলায় ৮টি সরকারি প্রতিষ্ঠান ও ৫৫ টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মোট ৬৩ টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলচাষ প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শণার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে কেআইবি চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি হবে। সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ, এমপি।

এরপর কেআইবি মিলনায়তনে ফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি উপস্থিত থাকবেন।

শনিবার বিকালে বিএআরসি মিলনায়তনে ফলমেলার সমাপনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে আম উৎপাদন হয়েছে ২৭ লাখ মে.টন, লিচু ০২ লাখ ৩০ হাজার মে.টন, কাঁঠাল ১৮ লাখ ২৪ হাজার মে.টন ও আনারস উৎপাদন হয়েছে ৫ লাখ ৮০ হাজার মে.টন।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ